ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় ফেরদৌস আহমেদ (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার চৌকা এলাকায় এ ঘটনা ঘটে।
ফেরদৌস উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ সাদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের হারিছ আলীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে ফেরদৌসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তকিপুর গ্রামের বাসিন্দা আব্দুল গফফার।
জানা গেছে, এই শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। সরকার পতনের পর ছাতকে সড়ক পরিস্কার, ট্রাফিক নিয়ন্ত্রণে মৃত্যুর দিন পর্যন্ত কাজ করেছেন।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed