অন্তবর্তীকালীন সরকারকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশের দায়িত্বভার গ্রহণ করায় শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।
নতুন সরকারের শপথ গ্রহণের পর এক বিবৃতিতে এ অভিনন্দন জানান সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।
পাশাপাশি বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ নতুন সরকারের নেতৃত্বে দেশে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত জনজীবনে স্বাভাবিকতা ও শান্তি ফিরে আসবে বলে আশাপ্রকাশ করেন।
বিবৃতিতে আশাপ্রকাশ করে বলা হয়, দেশে বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার পরিবেশ নিশ্চিত করে অন্তবর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টিও নিশ্চিত করবে, যাতে দুর্নীতি-অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সংবাদকর্মীদের কলম প্রতিবন্ধকতার মুখে না পড়ে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed