সিলেট নগরীর পাড়া-মহল্লার মসজিদে দোয়া অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বিগত আন্দোলন সংগ্রামে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় শুক্রবার সারাদেশে দোয়ার কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীর পাড়া-মহল্লায় জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নিজ নিজ এলাকার সকল মুসল্লিকে নিয়ে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে গ্রহণ করেন।
নগরীর হাউজিং এস্টেট মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী এবং সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী।
নিজ এলাকা চৌকিদিঘী জামে মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী।
এছাড়া নগরীর প্রত্যেক ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed