শাবিপ্রবির সকল হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির পদত্যাগ
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সকল আবাসিক হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।
তিনি জানান, প্রক্টরিয়াল বডির সকল সদস্য, হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট সকলে আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি। আমরা সকলে একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করতে। ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।
এরআগে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এরপর আজ বৃহস্পতিবার প্রক্টর, প্রক্টরিয়াল বডির সদস্যরা, প্রভোস্ট, সহকারী প্রভোস্টটা পদত্যাগপত্র জমা দেন।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed