ফের অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চলামান পরিস্থিতির কারণে ফের অনির্দিষ্টকালের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার (৪ আগস্ট) থেকে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
এর আগে, কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই রাতে দেশের সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। তবে, সে সময় সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় চালু ছিল।
এরপর গত ২৪ জুলাই সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু গত ৩১ জুলাই সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ আগস্ট থেকে খুলছে। তবে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদীর পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খোলা হচ্ছে না।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed