Main Menu

কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মো. আলী জিবান (৮) ও রাহমা (৯)। জিবান মৃত আবু মিয়ার ছেলে এবং রাহমা লোকমান মিয়ার মেয়ে। তারা দুজনই গৌরীশংকর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, পরিবারের লোকজনের অজান্তে কোনো একসময় বাড়ির পুকুরে পড়ে যায় জিবান ও রাহমা। সন্ধ্যার দিকে তাদের খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্বজনরা দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না জানান, দুই শিশুর মরদেহ কুলাউড়া হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য আবেদন করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed