১১ আগস্ট পর্যন্ত স্থগিত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১১ আগস্ট পর্যন্ত রুটিন অনুযায়ী চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। আগামী ১১ আগস্ট থেকে স্থগিতকৃত পরীক্ষাসমূহ নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল, তা সব স্থগিত করা হয়।
গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed