সিলেটে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে ২৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (এসএমপি) একটি টিম।
বুধবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারের সামন থেকে এসব পণ্য জব্দ করা হয়।
এসময় একটি পিকআপ ও এক চোরাকারবারিকে আটক করে পুলিশ। আটক মো. জাকারিয়া আহমদ (২৬) সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর উপরশ্যামপুর গ্রামের কামাল হোসেন পাখির ছেলে।
এসএমপি’র মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা টিম ২৪ লাখ ২০ হাজার টাকার ৪৫৫ পিস ভারতীয় চোরাই শাড়ি জব্দ করেছে। এঘটনায় আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed