Main Menu

সিলেটে চারদিনে ৫৮৪ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১১

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা পুলিশের বিভিন্ন থানায় মাত্র চারদিনে পৃথক অভিযান চালিয়ে ৫৮৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এসময় ১১ জন চিনি চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো.সম্রাট তালুকদার।

Manual1 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই ভোররাত পৌণে ৫টার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের লক্ষণাবন্দ পশ্চিমপাড়া এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ৩৫৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসময় চিনি বহনকারী একটি ট্রাক জব্দ এবং ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর থানার উত্তর ইসলামপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো.সোহবুল ইসলাম (৩৬), একই জেলার শিবগঞ্জ থানার সোনা মসজিদ গ্রামের গাইলুর রহমানের ছেলে শামীম (৩৫)। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়।

গত ২৫ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে গোয়াইনঘাটের সারি নদীর মুখতুলার পূর্ব পাড়ে অভিযান চালিয়ে ৭৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। এসময় ৩জন চিনি চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-২৮ তারিখ-২৬/০৭/২০২৪।

গ্রেফতারকৃতরা হলেন- গোয়াইনঘাটের পূর্ব আলীরগাঁও গ্রামের আলতাবের ছেলে শাহিন (২২), উপর দুমকা গ্রামের জহির উদ্দিনের ছেলে মো.মঞ্জুরুল (৩০), পরবল্লী গ্রামের আব্দুল সোবহানের ছেলে নিজাম উদ্দিন(৩০)।

একইদিন ভোররাত ৪টার দিকে গোয়াইনঘাটের জাফলং ইউনিয়নের মামার বাজার থেকে ৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। এসময় একটি পিকআপ জব্দ ও ২জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জে জেলার বিশম্ভরপুর থানার ভাতেরটেক গ্রামের মো.তাহের আলীর ছেলে মো.জাকির হোসেন (২৫) ও চাঁদপুর জেলার কচুয়া থানার তেগুরিয়া গ্রামের মো.হাসান পাঠান (৩৫)। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৭ তারিখ-২৫/০৭/২০২৪ রুজু হয়।

পরদিন ২৬ জুলাই জেলার জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জৈন্তাবাজার থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এসময় একটি পিকআপ জব্দ ও কামাল আহমেদ(২২) নামে ১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কামাল আহমেদ (২২) জৈন্তাপুর উপজেলার সারিঘাট (সরফৌদ) গ্রামের মৃত বিলাল আহমদের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ৬০ বস্তা ভারতীয় চিনি বাজার মূল্য ২ লাখ ৯৪ হাজার টাকা। এই ঘটনায় জৈন্তাপুর মডেল থানার মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৮, তারিখ- ২৭/০৭/২০২৪। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পরদিন ২৭ জুলাই ভোর রাত সাড়ে ৩টার দিকে জেলার কোম্পানীগঞ্জে উপজেলার রনিখাই ইউনিয়নের খাগাইল এলাকা থেকে ৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন মেঘারগাঁও গ্রামের আব্দুল হাসিমের হাবিব মিয়া (২৪), বড়ফৌদ গ্রামের রুবু মিয়ার ছেলে খালেদ আহমেদ (১৯) ও কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর গ্রামের আব্দুস ছালাম মিজানুর রহমান (৩০)।

Manual1 Ad Code

পুলিশ জানায়, ২৭ জুলাই ভোররাত সাড়ে ৩টার দিকে কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কের উপর পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পিকআপ গাড়ি রেখে ৪ জন লোক দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় ভারতীয় চিনি পরিবহণে ব্যবহৃত পিকআপ গাড়ি জব্দ করা হয়।

Manual4 Ad Code

এব্যাপারে সিলেটের পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়োজিত সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বিত হয়ে কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সুধী সমাজের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সাথে নিয়ে চোরাচালান ও মাদক নির্মূলে একযোগে সিলেট জেলা পুলিশ কাজ করবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code