Main Menu

অবৈধভাবে বালু উত্তোলন, জাফলংয়ে ৬১টি নৌকাসহ গ্রেপ্তার ৩

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পিয়াইন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পরিবেশ আইনে পরিচালিত অভিযানে ৬১টি নৌকা জব্দ ও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় অপর একটি বালুভর্তি নৌকার মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

সোমবার (২৯ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যার পর পর্যন্ত পিয়াইন নদীর বিভিন্ন স্থানে চলা এ অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন,গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ রফিকুল পিপিএমসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

Manual2 Ad Code

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় তহশিলদার শফিকুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৩৩। তারিখ ৩০/০৭/২০২৪। মামলায় গ্রেফতারকৃত ৩ জনসহ ৪জনকে আসামি করা হয়েছে।

তারা হচ্ছেন সিলেটের কোম্পানিগঞ্জের কলাবাড়ি লংপুরবস্তির আবেদ আলীর ছেলে মিন্নাত আলী (২৮) একই উপজেলার মধ্য রাজনগর গ্রামের ইন্তাজ আলীর ছেলে আব্দুল মুতলিব (২৫), সুনামগঞ্জের মধ্য নগর উপজেলার রামানিপুর গ্রামের জয় কুমার বিশ্বাসের ছেলে সুকেশ বিশ্বাস (৪২)।

Manual5 Ad Code

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম বলেন, জাফলং পিয়াইন নদীর বিভিন্ন স্থানে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে টাকফোর্সের অভিযানে ৬১টা বালুবাহি নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে যে কোন মূল্যে সব ধরনের অবৈধ তৎপরতা বন্ধে প্রশাসন সব সময় জিরো ট্রলারেন্স নীতি অবলম্বন করে আসছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code