Main Menu

লাফার্জহোলসিম’র ছাতক প্ল্যান্ট পরিদর্শণ করলেন সুনামগঞ্জের প্রকৌশলীবৃন্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি দেশের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর ছাতক প্ল্যান্ট পরিদর্শণ করেছেন সুনামগঞ্জ জেলার সরকারি প্রকৌশলীদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলটিকে ছাতক প্ল্যান্টে স্বাগত জানান কোম্পানিটির এক্সিকিউটিভ -কোয়ালিটি অ্যাসুরেন্স মোঃ তৌহিদুল আমিন এবং এক্সিকিউটিভ -কোয়ালিটি অ্যাসুরেন্স শামীম হাসান। এরপর প্ল্যান্টের সার্বিক কার্যক্রম, উৎপাদন প্রক্রিয়া এবং গুণগতমান রক্ষা বিষয়ে প্রতিনিধি দলটিকে অবহিত করেন কোম্পানিটির সিনিয়র ম্যানেজার – কোয়ালিটি অ্যাসুরেন্স নাহিদা শারমিন। সবশেষে প্রতিনিধি দলটি ১৭ কিলোমিটার দীর্ঘ ক্রস বর্ডার লং বেল্ট কনভেয়র, ক্লিংকার ও সিমেন্ট উৎপাদন প্রক্রিয়া, প্যাকেজিং সুবিধা, অ্যাগ্রিগেটস প্ল্যান্ট ও বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা ‘জিওসাইকেল’ ঘুরে দেখেন।

দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট প্ল্যান্টের উৎপাদন ও গুণগতমান রক্ষায় গৃহীত কার্যক্রম দেখে প্রতিনিধি দলের পক্ষে সন্তুষ্টি প্রকাশ করেন সুনামগঞ্জ পৌরসভার নির্বাহি প্রকৌশলী কালী কৃষ্ণ পাল। সংবাদ বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed