ধর্মপাশায় হাওরে ডুবে বউ-শাশুড়ির মৃত্যু
ধর্মপাশা সংবাদদাতা: অন্তঃসত্ত্বা বউকে বাঁচাতে গিয়ে হাওরের পানিতে ডুবে বউ শাশুড়ির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) দুপুর পৌণে ২টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জানিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জানিয়ারচর গ্রামের ফিরুজ আলীর স্ত্রী রেজিয়া খাতুন (৪৫) ও হক মিয়ার স্ত্রী পিপাসা আক্তার (২০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.নেকচাঁন জানান, অন্তঃসত্ত্বা পিপাসা বেলা পৌনে ২টার দিকে বাড়ি সংলগ্ন মগড়ার হাওরে গোসল করতে গিয়ে তলিয়ে যাওয়ার সময় তাঁর আত্মচিৎকার শুনে শাশুড়ি রেজিয়া খাতুন বউকে বাঁচতে পানিতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু শেষ রক্ষা হয়নি, উভয়ই হাওরের পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে গ্রামবাসী খবর পেয়ে জাল ফেলে পৌনে ১ ঘন্টার চেষ্টায় দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed