সিলেটে এইচএসসির দ্বিতীয়দিনের পরীক্ষায় অনুপস্থিত ৬৩১ জন
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে সিলেট বিভাগে ৬৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে সিলেটে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার দ্বিতীয় দিন। বিভাগের ৩০৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, সিলেটে দ্বিতীয় দিনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪৮ হাজার ৬১৩ জন, যার মধ্যে উপস্থিত ছিলো ৪৭ হাজার ৯৮২ জন। দ্বিতীয় দিনে অনুপস্থিতর সংখ্যা ৬৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৪১, হবিগঞ্জ জেলায় ১৩৫, মৌলভীবাজার জেলায় ১২৭ ও সুনামগঞ্জ জেলায় ১২৮ জন অনুপস্থিত ছিলেন।
বিভাগে অনুপস্থিতির হার ১.৩০%। তবে নকল বা অসদুপায় অবলম্বনের জন্য কেউ বহিষ্কার হয়নি।
সিলেটের পুরো বিভাগের ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে ৩৩ হাজার ৫৯০ জন ছাত্র এবং ৪৯ হাজার ২০৫ জন ছাত্রী। যাদের মধ্যে সিলেটে ৩৫ হাজার ৬২০, সুনামগঞ্জে ১৫ হাজার ৬৬৪, মৌলভীবাজারে ১৬ হাজার ৫০৮ ও হবিগঞ্জে ১৫ হাজার ৩ পরীক্ষার্থী আছেন। বিভাগের চার জেলায় মোট ৮৭টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি।
স্থগিত হওয়া এই চার বিষয়ের পরীক্ষা আগের রুটিনে শুরুর দিকে ছিল। আগের রুটিনে এগুলো অনুষ্ঠিত হওয়ার তারিখগুলো হলো ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ২ জুলাই বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ৪ জুলাই ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ৭ জুলাই ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র।
এখন এই চার বিষয়ের পরীক্ষার পুননির্ধারিত সময়সূচি হলো ১৩ আগস্ট বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ১৮ আগস্ট বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ২২ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed