নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ২য় ভর্তি মেলা রোববার থেকে
বৈশাখী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফল ২০২৪ সালের তিন দিনব্যাপী ২য় ভর্তি মেলা আগামী রোববার ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে। ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মেলা চলবে ১৬ জুলাই ২০২৪ পর্যন্ত।
ভর্তি মেলার ১ম দিন ১৪ জুলাই রোববার সকাল ১০ টায় নগরীর শেখঘাট ক্যাম্পাসে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ফিতা কেটে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অনার্স কোর্সে বিবিএ, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন সিএসই, ইংলিশ ও এলএলবি এবং মাস্টার্স কোর্সে এমবিএ, এমএ ইন ইংলিশ, এলএলএম, মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) ও মাস্টার্স অব পাবলিক হেল্থ (এমপিএইচ) এ ভর্তি চলছে।
ভর্তি মেলায় বিভিন্ন বিভাগের প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকবৃন্দকে স্বাগত জানাবেন এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবেন।
ভর্তি মেলা উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ভর্তিতে ৩০ শতাংশ ও টিউশন ফিতে ৩০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
এছাড়া ভাল ফলাফলকারী ছাত্র-ছাত্রীর জন্য টিউশন ফিতে শতভাগ পর্যন্ত বিশেষ ছাড় রয়েছে।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed