সিলেটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে গৃহবধূ আমিরুন নেছা হত্যায় অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে (২৫) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আলমগীর সিলেটের গোয়াইনঘাট উপজেরার বাগাইয়া হাওড় এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামীর সাথে নানা বিষয় নিয়ে বিবাদ চলছিলো আমিরুন নেছার। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১৭ সলের ১৭ মার্চ রাত দেড়টার দিকে ধারালো দা ও ছোরা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় তাকে। পরে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম গোয়াইনঘাট থানায় মামলা দয়ের করেন।
অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত আলমগীরকে গ্রেফতার করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আলমগীরকে আমৃত্যুদণ্ডের আদেশ দেন। এ ছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed