দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের খাদ্যসামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের সার্বিক তত্বাবধানে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার বিকালে মোগলাবাজারস্থ নামর আলী মার্কেটের সামনে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নুরুল আমিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলনেতা প্রবাসী বিএনপি নেতা জাকারিয়া আরিফুন ফয়সল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য হাসান হাফিজুর রহমান টিপু, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জানু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লকুস, সদস্য আব্দুল মকিত মুকুল, শাহেদ আহমদ, রাসেল আহমদ, হারুন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জালাল আহমদ, যুবদল নেতা সেবুল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা, এলাইছ মিয়া, রেজাউল আহমদ, রুবেল আহমদ, জুয়েল মিয়া, আলী হোসেন, সুমন আহমদ, জুবেল আহমদ নাসির উদ্দীন বাদশা, এমরান আহমদ, জুয়েল আহমদ প্রমুখ।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed