সিলেটে নতুন এসপি’র যোগদান
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মস্থলে যোগ দিয়েছেন সিলেটের নতুন পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।
এরআগে আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। এর আগে তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে কাজ করেছেন।
বুধবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার। তিনি বলেন, বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে আজ দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল মান্নান।
আব্দুল মান্নান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। গত ২০১৬ ও ২০১৭ সালে দেশে জঙ্গি দমনে প্রশংসনীয় ভূমিকা রাখেন।
এদিকে সিলেটের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি হয়েছেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed