Main Menu

শাল্লায় হাওরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় হাওরের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমেদ মিয়া (৫০) নামে এক ব্যক্তি মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (৭ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। সমেদ মিয়া উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও (নতুনপাড়া) গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে নৌকা চালাচলের সময় বিদ্যুতের নিচু তারের সংস্পর্শে চলে আসে। এসময় বৈদ্যুতিক লাইনের সাথে শর্ট খেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিদ্যুতের শর্ট খেয়ে সমেদ মিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন আটগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

এবিষয়ে শাল্লা থানার সাব-ইন্সপেক্টর নাজমুল হাসান জানান, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এখন আমাদের কার্যক্রম চালাচ্ছি।

 

Share





Related News

Comments are Closed