Main Menu

দোয়ারাবাজারে ১৪৯৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ

দোয়ারাবাজার সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেড় কোটি টাকা মূল্যের ১ হাজার ৪৯৫ বস্তা ভারতীয় চিনি ও দেশীয় সুপারি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুর থেকে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি ও দেশীয় সুপারি উদ্ধার করা হয়।

জানা যায়, সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতীয় চিনি ও সুপারি আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ট্রাস্কফোর্স। অভিযানে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া, বাংলাবাজার, বড়খাল, কলাউড়া গ্রাম থেকে ১ হাজার ৪৯৫ বস্তা ভারতীয় চিনি ও ১১০ বস্তা দেশীয় সুপারি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকারও বেশী।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু। এসময় দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান, বাংলাবাজার সীমান্ত ফাঁড়ির বিজিবি’র কোম্পানি কমান্ডার আনোয়ারসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান, সীমান্তে চোরাচালান বন্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed