দক্ষিণ সুরমা উপজেলায় বন্যাদূর্গতদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির যুগ্ন মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, দেশের মানুষ ভারতের উজান থেকে নেমে আসা পানিতে ভাসছে। আর এদিকে সরকারের লোকজন উন্নয়নের দোহাই দিয়ে লুটপাট চালাচ্ছে। শুধু তাই নয় তারা পার্শ্ববর্তী দেশের সাথে অসম চুক্তিতে ব্যাস্ত। বাপ করেছিলেন ২৫ বছরের গোলামী চুক্তি আর মেয়ে করেছেন দেশ বিক্রির চুক্তি।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সমন্বয় কমিটির উদ্যোগে ও সিলেট জেলা বিএনপির ব্যাবস্থাপনায় দক্ষিণ সুরমা উপজেলার ইনাত আলীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই সরকারের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। তারা দেশের স্বার্থকে বিবেচনা না করে ক্ষমতায় টিকে থাকতে ঐ বিশেষ দেশের গোলামী করছে। তারা ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিতেও চিন্তা করবে না। তাই এদের হাত থেকে যেকোন ভাবেই দেশকে রক্ষা করতে হবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের মানুষ বানের জলে ভেসে যাচ্ছে, বন্যা দুর্গতরা পর্যাপ্ত পরিমানের খাদ্য সহয়তা পাচ্ছে না। ভারত বিভিন্ন সীমান্ত নদীতে বাঁধ নির্মাণ করে শুকনো মৌসুমে পানি আটকে দিয়ে দেশের কৃষি খাতে বিপর্যয় ঘটায় আর বর্ষা মৌসুমে বাঁধের পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বানের জলে ভাসিয়ে দেয়। আর ডামি সরকার দেশের টাকায় রেললাইন করে ভারতকে ট্রানজিট দিচ্ছে। সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকিরমুখে ফেলেছে। এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে জনগণের সরকার প্রতিষ্টা করতে হবে।
Related News
সিলেট থেকে ছিনতাই হওয়া ৩টি কুরবানীর গরু ঢাকায় উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে কেনা তিনটি কুরবানির গরু চট্টগ্রামে নেওয়ার পথেRead More
জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক
Manual6 Ad Code জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও ভারতীয় তীরRead More



Comments are Closed