কমলগঞ্জে ভারতীয় ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চাতলাপুর সড়কে কানিহাটি ব্রিজের উপর থেকে এক ব্যক্তিকে ফেন্সিডিলসহ আটকের চেষ্টা করলে ফেন্সিডিল ফেলে লোকটি পালিয়ে যায়। পরে রাস্তার উপর থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১১ টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা এসব ফেন্সিডিল উদ্ধার করে।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে মাদক ব্যবসায়ী জালাল মিয়া পালিয়ে যায়। সে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের ইটারঘাট এলাকার আবুল কালামের ছেলে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একজন মাদক ব্যবসায়ী ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল বিক্রি করার জন্য শমশেরনগর নিয়ে আসার পথে আমাদের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে রাস্তার উপর থেকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করি। ফেন্সিডিল বহনকারী লোকটিকে ধরার জন্য পিছু ধাওয়া করেও তাকে ধরা সম্ভব হয়নি।
তিনি বলেন, এ ঘটনায় জালাল মিয়ার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার দর ৪০ হাজার টাকা।’
Related News
শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধRead More
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More



Comments are Closed