দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ৬
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরে আমবোঝাই ট্রাকের সঙ্গে নাবিল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) এলাকায় আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিএপাটি গ্রামের সুরা ইসলামের ছেলে হাসু ( ২৮), বাসের সুপারভাইজার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মিলরোড এলাকার লক্ষণ বাহাদুরের ছেলে রাজেশ বাহাদুর (৩০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানেশ আলীর ছেলে মোহাম্মদ আলী (৫২), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খোচনা গ্রামের মমিনুর ইসলামের মেয়ে সায়মা মেহনাজ ( ৫), বোচাগঞ্জ উপজেলার জাহিদ হাসানের মেয়ে বিভা ( ১০) ও দিনাজপুর সদর উপজেলার বিঞ্চপুর গ্রামের সদেশ রায় (২৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাস ও দিনাজপুর থেকে ফুলবাড়ীগামী আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও নাবিল বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত ২৮ জনের মধ্যে গুরুতর আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে তিনজন ও পরে একজন মারা যান।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের সঙ্গে নাবিল বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ট্রাকের ড্রাইভার ও বাসের হেলপারসহ ছয়জন নিহত এবং ২০ জনের অধিক আহত হন। রাস্তা থেকে বাসটিকে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে এবং ট্রাকটিকে আরিয়ান পেট্রোল পাম্পের পাশে রাখা হয়েছে। বর্তমানে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed