জৈন্তাপুরে ৩১ বস্তা ভারতীয় চিনিসহ ২জন আটক
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৩১ বস্তা ভারতীয় চিনি ও একটি ডিআই পিকআপ সহ ২জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুলাই) ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট উত্তরপাড়ে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সের চেকপোষ্ট বসিয়ে গাড়ি তল্লাশী কালে ৩১ বস্তা ভারতীয় চিনি সহ ডিআই পিকআপ আটক করেন।
এসময় উপজেলার দরবস্ত গ্রামের বাবুল মিযার ছেলে ইমরান হোসেন (২৭), টেংরা গ্রামের লুৎফুর রহমানের ছেলে মো. আকবর হোসেন (২৫) কে আটক করা হয়। এসময় চোরাচালান চক্রের সদস্য নিজপাট কমলাবাড়ী মোকামটিলা গ্রামের কটাই মিয়ার ছেলে সুমন মিয়া (২৫) পালিয়ে যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩১ বস্তা ভারতীয় চিনি, ব্যবহৃত ডিআই পিকআপ সহ দুইজনকে আটক করা হয়। এই ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed