পাবনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলার পাবনা-ঈশ্বরদী আঞ্চলিক সড়কে দাশুরিয়া পল্লীবিদ্যুৎ অফিসের সামনে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চারজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৯টার দিকে ঈশ্বরদী থেকে একটি প্রাইভেটকার কয়েকজন যাত্রী নিয়ে পাবনার দিকে যাচ্ছিল। কারটি পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া ডিগ্রিপাড়া পল্লীবিদ্যুৎ অফিসের পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং কারটি সজোরে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়েছে। বাকি আরও ৩ জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed