সিলেটে পৌনে ১৮ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২
ডেস্ক রিপোর্ট: সিলেটে ভারতীয় ২৯৫ বস্তা চোরাই চিনিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ১৭ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় চিনি। জব্দ করা হয়েছে ২টি ট্রাক।
বুধবার(৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে বিমানবন্দর থানাধীন সিলেট-কোম্পানীগঞ্জ বাইপাস রোড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার প্যারাইরচক জলকরকান্দি এলাকার মো.আব্দুল আওয়ালের ছেলে জাহাঙ্গীর আলম (২৭) ও একই থানার নাইখাই কোনারচর এলাকার মাহমুদুর রহমান সাকিল (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিলেটে মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed