বিয়ানীবাজারে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু
বিয়ানীবাজার সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজারে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। পাবেল আহমদ (২৫) নামের ওই যুবক বুধবার ভোরে বাড়ির পাশে মাছ ধরতে যায়। কিন্তু দীর্ঘ সময়েও সে বাড়ি ফিরে না আসায় তার পিতা রফিক উদ্দিন তাকে খোজাঁখুজি শুরু করেন।
একপর্যায়ে মাছ ধরার স্থানে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে পাবেলকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাবেলের বাড়ি উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, মূলত পানিতে ডুবেই পাবেলের মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনকালে কোন কিছু ধরা পড়েনি। তাছাড়া তার পিতা-মাতা ও স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার লোকজন মৃত্যু নিয়ে তাদের কোন অভিযোগ নেই বলে জানিয়েছেন।
পাভেল কিছুদিনের মধ্য কানাডা যাওয়ার প্রস্তুতিতে ছিলো বলে জানিয়েছেন তার এক বন্ধু। ফিঙ্গারের ডেইটের অপেক্ষায় ছিলেন পাভেল বলে জানান সেই বন্ধু।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed