জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২৫৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের তামাবিল সোনা টিলা এলাকায় যৌথ বাহিনীর টাস্কফোর্সের অভিযানে ২৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্বার করা হয়েছে।
শনিবার (২৯ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তামাবিল সোনাটিলা এলাকার বিভিন্ন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৫৪ বস্তা ভারতীয় চিনি উদ্বার করা হয়। পরে তামাবিল কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্বার হওয়া ভারতীয় চিনি ১১ লক্ষ ৮১ হাজার ১ শত টাকায় নিলামে বিক্রয় করা হয়েছে।
এসময় তামাবিল সীমান্ত ফাড়িঁর বিজিবি’র কোম্পানী কমান্ডার শহিদুল আলম, গোয়াইনঘাট থানার এসআই ফখরুল ইসলামসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম জানান, ভারত থেকে চুরাই পথে চিনি আমাদানী করে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন বসত ঘর থেকে মজুদকৃত ২৫৪ বস্তা ভারতীয় চিনি উদ্বার করা হয়। সীমান্তে চোরাচালান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed