Main Menu

সিলেটের রাতারগুলে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্টের মটরঘাট এলাকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ কিশোর শামীম আহমদ (১৭)’র লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল সাড়ে এগারোটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে, শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে চেঙ্গেরখাল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সিলেট নগরীর বাগবাড়ী এলাকার শাহজাহান আলীর ছেলে শামীম আহমদ।

পারিবারের সদস্যরা জানান, সিলেট শহর থেকে বাইসাইকেল চালিয়ে রাতারগুল সোয়াম ফরেস্টের প্রবেশমুখ মটরঘাট খেয়াঘাটে যায় ৪ কিশোর। তারা রাতারগুলে না গিয়ে চেঙ্গেরখাল নদীতে গোসল করতে নামে। এ সময় ৩ জন সাঁতার জানার কারণে উঠে আসতে পারলেও শামীম তলিয়ে যায়।

সিলেট বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন ময়নাতদন্ত ছাড়াই তারা লাশ নিতে চান, সে ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

Share





Related News

Comments are Closed