বিদ্যুতের লোডশেডিং বন্ধ ও বাড়তি বিলের ভোগান্তি নিরসনের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বন্যা বিপর্যস্ত সিলেট। এর মধ্যে সিলেটে ঘন্টায় ঘন্টায় সহ দেশে বিদ্যুতের হঠাৎ লোডশেডিং বৃদ্ধির পাশাপাশি বিদ্যুতের প্রিপেইড মিটারে বাড়তি বিল, ২২০ থেকে ২৪০ ডিজিট রিচার্জ ভোগান্তি, মাত্রারিক্ত সুদের তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, বন্যা বিপর্যস্ত সিলেটবাসী দিশেহারা। সিলেট সহ দেশে তীব্র গরম চলছে। এমতাবস্থায় হঠাৎ লোডশেডিং বৃদ্ধি ও সিলেটে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং এর কারণে লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে দুর্বিসহ অবস্থা বিরাজ করছে।
এদিকে নিজের টাকায় মিটার ক্রয় করার পর মাসে মাসে দিতে হয় মিটার ভাড়া, ভ্যাটের বাইরেও গুণতে হয় বাড়তি টাকা। মিটার আনলক করতে খরচ ১৬০০ টাকা, ২০০ টাকা জরুরী বিদ্যুৎ ব্যবহারে সুদ দিতে হয় ৫০ টাকা সহ নানা ভোগান্তিতে বিদ্যুৎ বিভাগের কোটি কোটি গ্রাহকরা চরম ক্ষুব্ধ।
অসংগঠিত নির্দোষ সরলপ্রাণ বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি, ভোগান্তিগুলো দূর করতে বিদ্যুতের প্রিপেইড মিটার বসানোর জন্য অত্র সংগঠন সিলেটের রাজপথে ঘাম ঝরানো কর্মসূচি, গণস্বাক্ষর, গণসচেতনতা, প্রচারণা চালিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় দুর্নীতি ও অপচয় দূর করতে প্রিপেইড মিটার আজ গ্রাহকদের গলার কাটা হলো কেন? দেশবাসী তা জানতে চায়।
অপরদিকে গত ১১ মে ২০২৪ বহুল প্রচরিত মানব জমিনে প্রকাশিত- রাজধানীতে বিদ্যুৎ চুরির মহোৎসব চলছে। নেতৃবৃন্দ এই খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ বিভাগে চলছে মহাদুর্নীতি। এর দায় কোন ভাবে সরকার এড়াতে পারবেন কি? এড়াতে হলে বিদ্যুত বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিল করার জরুরী উদ্যোগ ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের তালিকা প্রকাশ, গ্যাস ও কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।
নেতৃবৃন্দ অবিলম্বে সিলেটে ঘন্টায় ঘন্টায় ও দেশে হঠাৎ বিদ্যুতের লোডশেডিং বন্ধ, বাড়তি বিল সহ বিদ্যুৎ গ্রাহকদের নানা ভোগান্তি দূর করার জোর দাবী জানান। অন্যথায় অনিয়ম, অপচয় ও দুর্নীতি দূর করার লক্ষ্যে দেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকদের পক্ষ থেকে অত্র সংগঠন হরতালের মত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি
Related News
সিলেট নগরীর যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানাRead More
সিলেটে হাসপাতাল কর্মচারীদের ওপর হামলার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ চলাকালে হাসপাতালের কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলারRead More



Comments are Closed