সিলেট থেকে পায়ে হেঁটে হজযাত্রা শুরু করলেন যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: পায়ে হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সিলেট থেকে রওনা দিয়েছেন ফয়সল আহমদ সাগর (৩৮) নামের এক যুবক। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাটবল গ্রামের মৃত মঞ্জিল আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে সিলেট নগরীর খাসদবির বাদামবাগিচা এলাকায় বসবাস করেন।
শুক্রবার (২৮ জুন) বেলা ২টায় সৌদি আরবের উদ্দেশ্য হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে পায়ে হাঁটার যাত্রা শুরু করেন।
পায়ে হেঁটে হজ পালনের যাত্রার বিষয়ে ফয়সল জানান, গত বছর আমি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলাম। এরপর থেকে আমি মনে মনে ইচ্ছা পোষণ করি আমি পূর্ণ সুস্থ্য হয়ে পায়ে হেঁটে পবিত্র কাবা তাওয়াফ করবো। হজ করবো। তাই পরিবারের অনুমতি নিয়ে আজ হযরহ শাহজালাল (রহ.) দরগাহে নামাজ আদায় করে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরব রওনা দিয়েছি।
যাত্রা পথ নিয়ে ফয়সল বলেন, দরগাহ থেকে বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত যাব। ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাব। সৌদি যেতে প্রায় বছর খানেক সময় লাগবে।
তিনি প্রধানমন্ত্রীসহ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে দেশবাসীর দোয়া কামনা করেছেন।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed