Main Menu

সিলেটে প্রতি ঘন্টায় বিদ্যুতের লোডশেডিং, দূর্ভোগে গ্রাহকরা

বৈশাখী নিউজ ডেস্ক: গরম আসার আগেই সিলেটজুড়ে শুরু হয়েছে তীব্র লোডশেডিং। পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন গ্রাহকরা। তবে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, সিলেট শহর ও গ্রামাঞ্চলে প্রতি ঘণ্টায় ঘণ্টায় গত এক সপ্তাহ থেকে লোডশেডিং হচ্ছে। এতে চরম দুর্ভোগে রয়েছেন সাধারন মানুষ। ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এজন্য ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সুত্র জানিয়েছে, বুধবার (২৬ জুন) সিলেট বিভাগে চাহিদা ছিলো ১৯৫ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ হয়েছে ১৪৭.৫০ মেগাওয়াট। আর লোডশেডিং হয়েছে ৪৭. ৫০ মেগাওয়াট। সিলেট জেলায় চাহিদা ছিলো ১৩১.২ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ হয়েছে ৮৯.৫০ মেগাওয়াট। আর লোডশেডিং হয়েছে ৪১.৭০ মেগাওয়াট।

নগরীর লালবাজার এলাকার বাসিন্দা কামরুজ্জামান জানান, বিএ অনার্স ফাইনাল ইয়ারের পরিক্ষা চলছে। সামনে এইচএসসি শুরু হবে, কিন্তু দিনরাত সমানভাবে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হচ্ছে।

নগরীর শাহপরাণ এলাকার বাসিন্দা জলিল মিয়া বলেন, প্রতি ঘণ্টায় লোডশেডিং হচ্ছে। বুধবার দুপুর থেকে রাত আটটা পর্যন্ত অন্তত ৬ বার লোডশেডিং হয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের ফলে কোন কাজই করতে পারছি না।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অফিসের দায়িত্বশীলরা জানিয়েছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে।

Share





Related News

Comments are Closed