খুলে দেয়া হলো সিলেটের সকল পর্যটনকেন্দ্র
বৈশাখী নিউজ ডেস্ক: বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় একে একে খুলে দেওয়া হলো সিলেটের সকল পর্যটনকেন্দ্র। রবিবার (২৩ জুন) সকালে সিলেটের গেয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। পরে বিকালের দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর ও জৈন্তাপুর উপজেলার লালাখাল পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ ও জৈন্তাপুরের ইউএনও উম্মে সালিক রুমাইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটে চলতি মৌসুমে বন্যা পরিস্থিতি অবনতির পর দুই দফা পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে প্রথম ধাপে গত ৩০ মে সিলেটের সব কটি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে বন্যা পরিস্থিতির উন্নতি হলে ৭ জুন থেকে সিলেটের সব কটি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার ঘোষণা হয়। দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির অবনতি হলে ১৮ জুন থেকে আবার সিলেটের সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রবিবার (২৩ জুন) থেকে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সব কটি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed