সিলেটে টাস্কফোর্সের অভিযানে ২৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় টাস্কফোর্সের অভিযানে ২৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে।
রোববার (২৩ জুন) দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সোনাটিলায় বিভিন্ন বাড়িতে টাস্কফোর্সের অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয় ২৫৪ বস্তা (১২ হাজার ৭০০ কেজি) ভারতীয় চোরাই চিনি। যার বাজার মুল্য প্রায় ১৯ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক নিলাম কার্যক্রম পরিচালনার করে অর্থ সরকারি কোষাগারে প্রদান করা হবে।
টাস্কফোর্সের অভিযানে ছিলেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম, তামাবিল শুল্ক কর্তৃপক্ষের গুদাম কর্মকর্তা (সহকারী রাজস্ব কর্মকর্তা) মো. মামুন শেখ, ৪৮ বিজিবি সিলেটের নায়েব সুবেদার মো: শহিদুল আলম ও এসআই ফখরুল ইসলাম।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed