গোয়াইনঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমিন আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ জুন) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারপার বাজার সংলগ্ন উপরঘাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদকর্মী সুলেমান সিদ্দিকী জানান, বুধবার রাত ৮টা থেকে অন্যান্য শিশুদের সাথে লুকোচুরি খেলা করছিল নাজমিন আক্তার। লুকোচুরি খেলার এক পর্যায়ে বিদ্যুৎ শট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নাজমিন মারা যায়।
নাজমিন আক্তার বিছনাকান্দি ইউনিয়নের উপরঘাম গ্রামের আব্দুলাহ মিয়ার দ্বিতীয় মেয়ে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম বলেন, উপরঘাম গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কন্যা শিশুর মৃত্যুর খবর পেয়েছি। লাশটির পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed