সিলেট নগরীতে কারখানার সামনে মিললো লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধীন পাঠানটুলায় একটি কারখানার সামন থেকে এক অজ্ঞাত পুরুষের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বুধবার (১৯ জুন) দুপুর ১টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
লাশটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন সিপন বলেন- স্থানীয়রা জানিয়ছেন ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আজ (বুধবার) দুপুরে পাঠানটুলার রহমান ধান ও মসলা মিলের সামনে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়। ময়না তদন্তের পর জানা যাবে ওই ব্যক্তির মৃত্যু কীভাবে হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed