Main Menu

সিলেট নগরীতে ঈদ জামায়াত কখন কোথায়

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামায়াতে ইমামতি ও দোয়া পরিচালনা করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হোরায়রা নোমান। নামাজের পূর্বে বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।

Manual3 Ad Code

নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হুজায়ফা হোসাইন।

আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। নামাজের পুর্বে বয়ান পেশ করবেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। এই জামাতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

Manual1 Ad Code

নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আযহার পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, ইমামতি করবেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাত হবে ৮টায়, ইমামতি করবেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।

নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code