সিলেটে চিনি ছিনতাই ও পাচারকালে ৭ জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ৭ বস্তা চিনি ছিনতাইকালে ৫ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিলেট সদর উপজেলার সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের অ্যাডভেঞ্চার ওর্য়াল্ড পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, নগরীর চৌকিদেখী এলাকার মাহমুদ আহমদের ছেলে ফাহাদ আহমদ (৩৮), খাসদবির এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ইসতিয়াক আহমদ রাজু (৩০), চৌকিদেখি এলাকার ইসমাইল আলীর ছেলে খুরশেদ আলম (৩৭), কোতয়োলী থানা এলাকার মো. তোফায়েলের ছেলে মো. লিটন (২৯) ও ছাতক উপজেলার নরা ইসলামপুর গ্রামের ইসকন্দর আলীর ছেলে জুয়েল আহমদ (২৯)।
এছাড়াও অবৈধভাবে চিনি চোরাচালানের সাথে জড়িত আরও ২জন কে আটক করেছে পুলিশ। তারা হলেন, কোম্পানীগঞ্জ থানার রাজাপুর খাগাইল গ্রামের মঈন উদ্দিনের ছেলে লায়েক (১৯) ও একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রাসেল (১৮)।
জানা যায়, চোরাই চিনি নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে সিলেট নগরীতে আসছিল একটি সিএনজি অটোরিকশা। এসময় বেশ কয়েকজন দুর্বৃত্ত চিনি ছিনতাই করতে যান। চিনি ছিনতাইকালে বিমানবন্দর থানার টহল পুলিশ পাঁচজনকে আটক করে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির উপকমিশনার আজবাহার আলী শেখ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed