জৈন্তাপুরে চিনি বোঝাই ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে চিনি বোঝাই ডিআই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মটরসাইকেল আরোহীর।
বৃহস্পতিবার (১৪ জুন) দিবাগত রাত ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের উমনপুরে গ্যাস ফিল্ড ৮নং কুপের সম্মুখে ভারতীয় চিনি বোঝাই সিলেট মুখি দ্রুতগামী একটি ডিআই ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত হন।
স্থানীয় জনতা মটর সাইকেল আরোহীকে উদ্ধার করে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার পরপরই দ্রুতগামী ভারতীয় চিনি বোঝাই ডিআই ট্রাকটি পালিয়ে যায়।
নিহত মটর সাইকেল আরোহী মইনুল হুসেন আয়ানী (৪৫) সিলেট গ্যাস ফিল্ডের তৃতীয় গেইট হতে দায়িত্ব পালন শেষে প্রতিদিনের ন্যায় মটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়েন। তিনি জৈন্তাপুর উপজেলার উমনপুর গ্রামের বাসিন্দা মৃত ঈসা মেম্বারের ছেলে। তিনি সিলেট গ্যাস ফিল্ডের একজন কর্মচারী ছিলেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাটানো হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed