ঈদে জাফলং পর্যটন কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতিকন্যা জাফলংয়ের আকর্ষণীয় স্থানসমূহে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাফলং পর্যটন কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে গোয়াইনঘাট উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির আয়োজনে স্থানীয় একটি রেষ্টুরেন্টে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার এসআই ফখরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, জাফলং পর্যটন হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি বাবলু বখ্ত, জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, বৃহত্তর জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, জাফলং ট্যুরিষ্ট গাইড ও নৈকা চালক যুব সংঘের সভাপতি বাছির উদ্দিন, জাফলং ট্যুরিস্ট গাইড ও হ্যান্ডবোর্ড যুব সংঘের সভাপতি আমির মিয়াসহ পর্যটন কেন্দ্র জাফলংয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, পর্যটন কেন্দ্র জাফলং সহ গোয়াইনঘাটের সকল পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও তাঁদের ভ্রমণ নির্বিঘ্নকরণে উপজেলা প্রশাসন পদক্ষেপ নিয়েছে। দেশের বিভিন্ন যায়গা থেকে আসা পর্যটকরা যাতে নির্বিগ্নে ভ্রমণ করতে পারেন, সেদিকে উপজেলা প্রশাসন সব সময় সোচ্চার থাকবে। ঈদুল আযহা উপলক্ষে ছুটির দিনগুলোতে প্রশাসনের বিভিন্ন টিম মাঠে নিযুক্ত থাকবে।
এছাড়াও পর্যটনকেন্দ্রে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি, স্থানীয় জনপ্রতিনিধি, গোয়াইনঘাট থানা, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, গ্রাম পুলিশ ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন যৌথভাবে কাজ করবে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed