সিলেট নগরীতে খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কুয়ারপার এলাকার ইঙ্গোলাল রোডে গাবিয়ার খালের পানিতে পড়ে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আরাব আহমদ। সে স্থানীয় বাসিন্দা সাবের আহমদের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সিকন্দর আলী।
স্থানীয় সূত্র জানায়, সিলেটে সকাল থেকে হওয়া ভারী বৃষ্টিতে নগরের বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কুয়ারপাড়ের বাসিন্দা সাবের আহমদের ঘরের সামনেই হয় জলাবদ্ধতা। সবার অগোচরে সাবেরের দুই বছরের একমাত্র সন্তান আরাব ঘরের সামনে পানিতে খেলতে নেমে যায়। এসময় পাশ দিয়ে বয়ে যাওয়া গাবিয়ার খালের পানিতে পড়ে তীব্র স্রোতে ভেসে যায়। কিছুক্ষণ পর আরাবের খোঁজ করে তাকে না পেয়ে স্থানীয়দের ধারনা হয় সে পানিতে ভেসে গেছে। ধারনা অনুযায়ী খালের পানির স্রোতের ভাটির দিকে খুঁজতে থাকলে কিছুদূর গিয়ে আরাবের দেহ ভাসতে দেখা যায়। এসময় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাযে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed