বিশ্বনাথে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ২
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সোয়া সাতটার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজী এলাকার সাহেবনগর পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জের পাইকাপন এলাকার বদরুল আলমের ছেলে শিব্বির আহমেদ (৪২) ও কৌসর আলমের ছেলে শাহিন মিয়া (২৮)।
এঘটনায় আহত হন লেগুনা গাড়ির চালক নাইম (১৮)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোল্লারগাঁও কলকলি এলাকার ময়নুল হকের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজীর সাহেবনগর পয়েন্ট সংলগ্ন এলাকায় সিলেটগামী লেগুনার সাথে সুনামগঞ্জগামী শ্যামলী বাসের মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লেগুনার চালকসহ তিনজন মারাত্বক আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সম্রাট তালুকদার।
তিনি জানান- এই ঘটনায় হতাতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed