Main Menu

জকিগঞ্জে বন্যার পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বন্যার পানি থেকে অজ্ঞাত এক কন্যা সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে জকিগঞ্জ সদর ইউপির গদিরাশি গ্রামের পার্শ্ববর্তী বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, পানিতে একটি কন্যা সন্তানের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তবে মরদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বন্যার পানির সঙ্গে হয়তো ভারত থেকে শিশুর মরদেহটি ভেসে এসেছে।

তিনি বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।

Share





Related News

Comments are Closed