নিখোঁজের ৪দিন পর ধলাই নদী থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিখোঁজ হওয়া জুবেলের লাশ ভেসে ওঠেছে মাঝ নদীতে। শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৮টায় ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পূর্ব পাশের মাঝ নদীতে লাশ ভেসে ওঠে। পরে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এর আগে গত ২৭ মে রাত ১২টায় সাদাপাথর থেকে নৌকা দিয়ে পাথর আনতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয় জুবেল। পরদিন সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা করেও তাকে পায়নি। জুবেল কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের সামছুল ইসলামের পুত্র।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, ধলাই নদীতে একটি লাশ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed