Main Menu

জকিগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মে) সকালে উপজেলার সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু সুলতানপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের গোউস উদ্দিনের মেয়ে ইভা (৭) ও ইকরাম উদ্দিনের মেয়ে শুভা (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন।

জানা যায়, বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। পরে স্থানীয়রা তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী।

Share





Related News

Comments are Closed