সিলেটে হাওরে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলায় বজ্রপাতে সাজিদ মিয়া (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মোকবেলপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বোয়ালজুড় ইউনিয়নে রউয়ার হাওরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বোয়ালজুড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খারমাপুর গ্রামে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন সাজিদ মিয়া। মঙ্গলবার বিকেলে তার শ্যালকের সঙ্গে কথা হয় পরদিন গ্রামে গিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিবেন। কিন্তু রাত ১টার দিকে গ্রামের পার্শ্ববর্তী রউয়ার হাওরে মাছ শিকার করতে যান তিনি। এসময় ভারি বৃষ্টিপাতের সময় বিকট শব্দে বজ্রপাত এসে পড়ে তার উপর। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা ও বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন আহমদ জানান, নিহত সাজিদ মিয়া পেশায় কৃষক ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে স্ত্রী-সন্তান সহ শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed