সিলেটে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাই মোটরসাইকেলসহ মো. মিল্লাদ আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৬ মে) সন্ধ্যায় সিলেটের শাহপরাণ থানাধীন মুরাদপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার মিল্লাদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উল্লিখিত সময়ে মুরাদপুর বাজারে চোরাই মোটরসাইকেল কেনাবেচা হবে মর্মে সংবাদ পেয়ে অভিযান চালিয় শাহপরাণ থানাপুলিশ মিল্লাদকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১টি Apache RTR ১৫০ সিসি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed