সিলেটের ১১ উপজেলার জনপ্রতিনিধিদের শপথগ্রহণ
বৈশাখী নিউজ ডেস্ক: ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত সিলেট বিভাগের ১১টি উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ গ্রহণ করেছেন।
সোমবার (২৭ মে) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের হলরুমে দুই ধাপে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন।
শপথবাক্য পাঠ করান সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।
উল্লেখ্য, গত ৮ মে সিলেট জেলায় চারটি, সুনামগঞ্জে দুটি, মৌলভীবাজারে তিনটি এবং হবিগঞ্জে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলাগুলো হলো- সিলেটের সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ, হবিগঞ্জের আজমিরিগঞ্জ ও বানিয়াচং সুনামগঞ্জের দিরাই, শাল্লা এবং মৌলভীবাজারের কুলাউড়া, বড়লেখা ও জুড়ি।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed