সুমনকুমার দাশ কে সিলেট জেলা প্রেসক্লাবের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: ‘সুমনকুমার দাশের বড় পরিচয় তিনি একজন সাংবাদিক। তাই তাঁর সাফল্য স্বভাবতই সিলেটের সাংবাদিকদের প্রাণিত করেছে। তাঁর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তি নিঃসন্দেহে সিলেটের সাংবাদিকদের জন্য গৌরব বয়ে এনেছে।’
শনিবার (২৫ মে) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সুমনকুমার দাশের সংবর্ধনাসভায় বক্তারা এমন মন্তব্য করেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. জহিরুল হক।
তিনি বলেন, সিলেট লোকসাহিত্যের সমৃদ্ধ এক জনপদ। এ লোকজসম্পদের কারণে দেশ ও দেশের বাইরে সিলেটের অনন্য পরিচিতি রয়েছে। এ মাটির সন্তান হিসেবে সুমন কুমার দাশ এ পরিচয়কে আরও ব্যাপক পরিসরে মেলে ধরছেন। তাঁর নিষ্ঠা ও একাগ্রতার ফল হিসেবেই এ পুরস্কারপ্রাপ্তি।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক কালবেলা সিলেটের ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, দৈনিক উত্তরপূর্বের সিনিয়র সাব এডিটর মীর্জা সুহেল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু
ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংষ্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, দপ্তর সম্পাদক মো. আব্দুল আহাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল কবীর, নির্বাহী সদস্য রনজিৎ কুমার সিংহ, মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, মামুন হাসান, মোহাম্মদ নাসির উদ্দিন, আনিস মাহমুদ, এসএম রফিকুল ইসলাম সুজন, রজত কান্তি চক্রবর্তী, মিসবাহ উদ্দীন আহমদ, শংকর দাস, সুব্রত দাস, মো. আলী আকবর চৌধুরী কোহিনূর, রায়হান উদ্দিন, মো. ওলিউর রহমান, আশরাফ চৌধুরী রাজ, ইয়াহ্ইয়া মারুফ, রাশেদুল হোসেন সোয়েব, পিংকু ধর, মো. আনোয়ার হোসেন, দিব্য জ্যোতি সী, আহমেদ জামিল, মো. দ্বোহা চৌধুরী, বাপ্পা মৈত্র, মৃণাল কান্তি দাস, অমিতা সিনহা, ফয়জুল আহমদ, রাজীব রাসেল, সাকিব আল মামুন, পল্লব ভট্টাচার্য্য, এসএম মিজানুর রহমান, জয়ন্ত কুমার দাস, মো. শাকিলুজ্জামান, সাজলু লস্কর, কামরুল ইসলাম মাহি প্রমুখ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য পদ পেলেন চার সাংবাদিক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য পদ পেলেন চার সাংবাদিক। রোববারRead More
সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানRead More



Comments are Closed