দ্বিতীয় ধাপে সিলেটের ১০ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
বৈশাখী নিউজ ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের ভোটে সিলেট বিভাগের ১০ উপজেলার চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। শুধুমাত্র গোয়াইনঘাট উপজেলায় বিজয়ী হয়েছেন বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী শাহ আলম স্বপন।
সিলেটের গোয়াইনঘাটে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে বিজয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী শাহ আলম স্বপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোটরসাইকেল প্রতীতের প্রার্থী ফারুক আহমদ।
জৈন্তাপুরে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থী প্রবাসী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল গফফার চৌধুরী।
কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে আনারস প্রতীক বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ শামীম।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘোড়া প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
তাহিরপুরে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগ নেতা আফতাব উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনারস প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দিপা।
বিশ্বম্ভরপুর উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ।
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শাহজাহান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রওনক আহমদ অপু।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের মুজিবুর রহমান শেফু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘোড়া প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফজলুল হক চৌধুরী সেলিম।
বাহুবল উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন দোয়াত কলম প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসাইন সালেহী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন টেলিফোন প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল হাই।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed