তিতাস-১৪ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘদিন বন্ধ থাকার পর তিতাস-১৪ নম্বর কূপের ওয়ার্কওভার শেষে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ মে) কূপটি থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) আওতাধীন কূপটি থেকে পরীক্ষামূলকভাবে দৈনিক ১২-১৩ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী শোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম পর্যায়ে কূপ ক্লিনিং এবং পরবর্তীতে গ্যাস প্রসেস করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
গত মার্চ ২০২৪ হতে বাপেক্সের রিগ বিজয়-১১-এর মাধ্যমে বাপেক্স ওয়ার্কওভার কার্যক্রম শুরু করে।
উল্লেখ্য, নভেম্বর ২০২১ হতে উক্ত কূপের গ্যাস উত্তোলন বন্ধ ছিল। বাপেক্সের কর্মীদের পরিশ্রমে এ কূপ থেকে গ্যাস উত্তোলন নিশ্চিত হয়েছে যা দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে। বর্তমানে বাপেক্সের ৪টি কূপ খনন রিগ একসঙ্গে কৈলাশটিলা-৮, বেগমগঞ্জ -৪, রশিদপুর-৫, তিতাস-১৪ এ কূপ খনন ও ওয়ার্কওভারের কাজে নিয়োজিত আছে, যা বাপেক্সের ইতিহাসে প্রথম।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed